Transcription
বলতে গেলে পৃথিবীর প্রায় সব মানুষই ছোটবেলায় ভেবেছেন যে বড় হয়ে গেলে সব সহজ হয়ে যাবে। কিন্তু বড় হতে হতে আমরা দেখেছি বাস্তবতা পুরোপুরি ভিন্ন। জীবন এক অদ্ভুত যাত্রা।
ছোটবেলায় আমরা ভাবতাম বড় হলে সব সহজ হয়ে যাবে। নিজের ইচ্ছেম মতো চলতে পারব। কেউ বাধা দেবে না। নিজের জীবন নিজের মতো সাজাবো। কিন্তু যখন বড় হতে শিখলাম দেখলাম যে বাস্তবতা একেবারেই ভিন্ন। যত বড় হতে থাকি জীবন ততই জটিল হতে থাকে।
অন্যদিকে ভাবলে শৈশবের চিন্তা ছিল শুধুমাত্র খেলাধুলা, বন্ধু আর পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ। তখন ভুল করলে ক্ষমা ছিল সহজ, দায়িত্ব ছিল কম। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে মানুষের দায়িত্ব আসে, চাপ বাড়ে, আসে সিদ্ধান্তের ভার। পরিবার, সমাজ, কাজ সব মিলিয়ে এক অদৃশ্য বোঝা যেন আমাদের কাঁধে এসে চেপে বসে।
জীবন কখনো সহজ হবে না কারণ প্রতিটি পর্যায়ে নতুন নতুন চ্যালেঞ্জ আমাদের জন্যে। স্কুল, কলেজ, ভার্সিটির চিন্তা শেষ হওয়ার পর আসে কর্মজীবনের চাপ। চাকরি বা ব্যবসায় স্থিতি এলে আসে পারিবারিক দায়িত্ব আর সন্তান লালনপালনের চিন্তা। তারপর একদিন আমরা বুঝতে পারি জীবনকে সহজ ভাবা ছিল এক শিশুসুলভ কল্পনা।
তবে এর মধ্যেই লুকিয়ে আছে জীবনের সৌন্দর্য। কঠিন সময় আমাদের শেখায় টিকে থাকতে, শক্ত হতে, মানুষ হতে। যত বড় হচ্ছি আমরা ততই বুঝতে পারছি সহজ জীবন নয়, অর্থবহ জীবন। আসল জীবন কখনো সহজ হবে না। এমনকি জীবন সহজ নয়। কিন্তু আমরা হতে পারি আরো শক্ত, আরো জ্ঞানী, আরো ধৈর্যশীল। কারণ আসল শক্তি সহজ পথে নয়। কঠিন পথ পেরিয়ে এগিয়ে যাওয়াতেই রয়েছে। তাই দেখা যায় জীবনের সংগ্রামগুলোকে এক্সেপ্ট করে নিলে জীবন অনেকটা সহজ হয়ে যায়।