📱

Get Our Mobile App

Take your business learning on the go!

Download on the App StoreGet it on Google Play

[BANGLA LECTURE] Surah Ya Sin || Part 6: Ayah 4 || The Straight Path!!

Straight Path18:06

Transcription

সূরা ইয়াসিনের চার নাম্বার আয়াত। আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলা সিরাতিম মুস্তাকিম। সরল পথে প্রতিষ্ঠিত।

এর আগের দুইটা আয়াতে দেখেছি আমরা আল্লাহ সুবহানাতায়ালা শপথ করেছেন প্রজ্ঞাময় কোরআনের এবং সেই কোরআনের শপথ করে তিনি যে জিনিসের সত্যতা আমাদের সামনে তুলে ধরেছেন সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন রাসূলগণের মধ্য থেকে একজন। এবং সেখানে আমরা দেখি দেখেছি যে অত্যন্ত গুরুত্বের সাথে বলা হচ্ছে যে এই ব্যাপারে কোন ধরনের সন্দেহ নাই যে তিনি মুরসালীনদের অন্তর্ভুক্ত।

এবং তারপরেই বলা হচ্ছে আইলা সিরাতিম মুস্তাকিম। এখানে সিরাত শব্দটা ব্যবহার করা হয়েছে। সিরাত শব্দটার অর্থ হচ্ছে রাস্তা। যে কোন পাথকে সিরাত বলা হয়ে থাকে। কোরআন মাজিদে আরেকটা শব্দ ব্যবহার করা হয়েছে রাস্তা বুঝানোর জন্য সেটা হচ্ছে সাবিল। সিরাত এবং সাবিলের মধ্যে পার্থক্য যেটা সিরাত শব্দের কোন বহুবচন নাই। অর্থাৎ সিরাত একটাই রাস্তা। এটার বহুবচন প্লুরাল করা হয় না। কিন্তু সাবিল শব্দের বহুবচন রয়েছে যেটাকে সুবুল রয়েছে বলা সুবুল বলা হয়ে থাকে। যেটা হচ্ছে এটার বহুবচনে যে অনেকগুলো রাস্তা বুঝানোর জন্য।

সো আল্লাহ সুবহানা তায়ালা যখন গাইডেন্সের কথা বলেন, ঈমানের কথা, দ্বীনের কথা, হেদায়েতের কথা বলেন, তখন আল্লাহ সুবহানাতায়ালা সাধারণত সিরাত শব্দটা ব্যবহার করেন। কারণ গাইডেন্সের জন্য আল্লাহর পথে চলার জন্য একটাই রাস্তা রয়েছে। সেটার মাল্টিপল রাস্তা হয় না। কিন্তু আল্লাহ সুবহানাতায়ালা যখন দানের কথা বলেন তখন তিনি বলেন, আমরা বলে থাকি ফি সাবিলিল্লাহ যে আল্লাহর পথে দান। সো এখানে মাল্টিপল ওয়েস রয়েছে যেটা আমরা আল্লাহর পথে দিতে পারি এবং সেটা তখন সুবুল বলা হতে পারে।

তো সিরাত শব্দটা খুব ইন্টারেস্টিং একটা ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে এটার অর্থ হচ্ছে রোড বা রাস্তা এবং এটা শুধুমাত্র সিঙ্গুলার ফর্মে ইউজ হয়। একবচন বহু রাস্তা বুঝানো যাবে না এটা দিয়ে। তাহলে এই সিরাতের স্পেশালিটি কি? এ সিরাত বলতে বোঝানো হয় এমন একটা রাস্তা যে রাস্তাটা হচ্ছে স্ট্রেট সোজা এবং এটাতে কোন ধরনের আঁকা বাঁকা অবস্থান নাই। স যখন কোন কিছু কোন কার্ভ থাকে না তার মানে হচ্ছে এটাতে কোন হাইডিং প্লেস নাই। এটা এত সোজা যে এখানে কেউ লুকানোর কোন সুযোগ নাই। এবং এই সিরাত শব্দটা দিয়েই বুঝানো হয় যে এই রাস্তাটা হচ্ছে অনেক প্রশস্ত। তার মানে হচ্ছে যে এই রাস্তাটা দিয়ে হচ্ছে অনেক মানুষ একসাথে যেতে পারে।

আবার আরেকদিক থেকে আমরা দেখি যে যেহেতু এতো প্রশস্ত রাস্তা অনেক মানুষ এবং এটাতে কোন ধরনের লুকানোর জায়গা নাই ইজি টু টার্গেট। সো এই সিরাতের পথে চলতে গেলে আমরা দেখি যে শয়তান সহজে টার্গেট করে সেখানে এবং শয়তান তাকে সরিয়ে দিতে চায়। স সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাতায়ালা এই সিরাত শব্দটা ব্যবহার করেছেন যে এখানে এটা বুঝানোর জন্য যে অনেক ধরনের সাইডোর থাকতে পারে। কিন্তু হাইওয়ে হচ্ছে একটাই এবং সাইডস গুলা সাধারণত কি হয় যে দেখা যায় হাইওয়ের সাথে কোথাও না কোথাও যেয়ে মার্চ হচ্ছে। সরাতের রাস্তা হচ্ছে মেইন হাইওয়ে হয়েছে একটা এবং সেখানে হয়তোবা বিভিন্ন রাস্তা এসে সেখানে সমন্বিত হতে পারে। কিন্তু রাস্তা মেনলি একটা যেটা হচ্ছে আমাদেরকে মুস্তাকিম বলা হয়েছে।

মুস্তাকিম শব্দটার অর্থ হচ্ছে স্ট্যান্ড আপইট। যেটা হচ্ছে সোজা হয়ে দাঁড়ানো। সো এটা রুট শব্দটার অর্থ হচ্ছে কোন জিনিসকে দাঁড়িয়ে রাখানো। সো যখন মানুষ বসে থাকে আমরা দেখি যে মানুষ বডিটা হচ্ছে বিভিন্নভাবে আঁকাবাঁকা হয়ে বিভিন্ন এঙ্গেলে থাকে। কিন্তু মানুষ যখন দাঁড়ায় তখন সেটা হচ্ছে স্ট্রেট এবং আপরাইট অবস্থায় থাকে এবং এটাকেই হচ্ছে মুস্তাকিম বলা হয়ে থাকে। সো এখান থেকে আমরা দেখি যে সিরাতুল মুস্তাকিম বলতে যে রাস্তাটাকে বুঝানো হয়েছে সেই রাস্তাটা হচ্ছে সোজা। যেটা আপড যেটাতে কোন আঁকাবাঁকা নাই এবং যেটা হচ্ছে প্রশস্ত রাস্তা এবং এই রাস্তাটাই হচ্ছে গাইডেন্সে। এই রাস্তাটাই হচ্ছে হেদায়েতের জন্য।

আমরা যেকোন রাস্তার কথা যদি চিন্তা করি যেই রাস্তায় সবচেয়ে শর্টেস্ট রাস্তা কোনটা হবে? কুইকেস্ট রাস্তা কোনটা হবে যেটা হচ্ছে ডিরেক্ট। এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত সোজা যে রাস্তাটা গেছে সেটাই হচ্ছে শর্টেস্ট হবে। এর চেয়ে অন্য যেকোনো রাস্তায় নেই না কেন আমরা এবং যেভাবেই আমরা বিতে পৌঁছানোর চেষ্টা করি না কেন দেখা যাবে যে সে রাস্তাগুলো এই সোজা রাস্তার চেয়ে অবশ্যই দীর্ঘ হবে কঠিন হবে এবং এই রাস্তাটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম তার কারণ হচ্ছে এটা হচ্ছে মহৎ একটা রাস্তা এবং এখানে হচ্ছে এই দ্বীনের পথে চলতে গেলে এই সহজ সরল রাস্তায় চলা সরল রাস্তায় চলা হয়ে থাকে এবং সেখানে সবকিছুই মহৎ সেখানে কোন ডিসগাস্টিং কোন কিছু নাই মানুষকে অপমানজনক কোন কিছু নাই।

আল্লাহ সুবহানা তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে বলছেন যে তুমি হচ্ছ সেই মুরসালীনদের অন্তর্ভুক্ত যারা হচ্ছে এই সিরাতাল মুস্তাকিম এর মধ্যে রয়েছে। তো সিরাতে মুস্তাকিম এখানে আমরা দেখি যে তাহলে কুইকেস্ট শর্টেস্ট রাস্তা যে রাস্তাটা আমাদেরকে আল্লাহ সন্তুষ্টির দিকে নিয়ে যাবে সেটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। এবং এটা হচ্ছে মহৎ। কারণ হচ্ছে এটা আপইট। এটা কখনোই এটাতে হচ্ছে আমরা দেখি না যে পথ বিচ্যুত হয়ে যাচ্ছে এখানে পথ থেকে সরল পথ থেকে সরে যাওয়ার সুযোগ সরে যেতে পারবে না সব কেউ যদি এই রাস্তার উপরে থাকে তো আল্লাহ সুবহানা তায়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহ সাল্লামকে বলছেন যে তুমি এই তোমাকে পাঠানো হয়েছে এই সরল পথ দিয়ে এবং যারাই এই সরল পথ অনুসরণ করবে যারাই তোমাকে অনুসরণ করবে তারাই হচ্ছে সরল পথে অবস্থা অবস্থান করবে এবং আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখব যে একজন মানুষ যখন সরল পথে সোজা রাস্তায় চলে সে তখন তার ডিরেকশনে কত সহজে পৌঁছতে পারে। কিন্তু তা এই সহজ পথে চলার পথেও দেখা যাবে যে অনেক আঁকাবাঁকা রাস্তা চলে এসেছে। সেগুলোকে এভয়েড করার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে। তার কারণ হচ্ছে শয়তান এমন শত্রু আমাদের যে প্রতিনিয়ত সে চায় এ রাস্তা থেকে আমাদেরকে সরিয়ে নিতে।

এ ব্যাপারে খুব সুন্দর একটা হাদিস আছে। যে হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বর্ণনা করেছেন। এবং সেখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম কি বলেছেন। হাদিসটাকে এভাবে আমরা যদি সাজিয়ে আনি তাহলে দেখব যে সিরাতুল মুস্তাকিম হচ্ছে এমন একটি রাস্তা যে রাস্তায় কোন শাখাপড় শাখা নাই। সোজা এই রাস্তাতেই আমাদেরকে চলতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যে এক্সাম্পলটা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে এটা হচ্ছে একটি স্ট্রেট পাথ। যে রাস্তার দুইদিকেই হচ্ছে ওয়াল রয়েছে। অর্থাৎ রাস্তাটাকে একদম আল্লাহ সুবহানাতায়ালা আমাদেরকে গাইড করেছেন এমনভাবে যে এই রাস্তা দুইদিকে ওয়াল দিয়ে যে এটাই হচ্ছে তোমার সীমা। এর মধ্যেই তোমাকে থাকতে হবে। এবং এই ওয়ালগুলোর মধ্যেই দেখা যাচ্ছে যে অনেকগুলো খোলা দরজা রয়েছে যেগুলো হচ্ছে পর্দা দিয়ে ঢাকা রয়েছে। যখন কেউ এই রাস্তা দিয়ে চলতে থাকে তখন সেই ডোরগুলোর সামনে যে দাঁড়িয়ে আছে সে বলতে থাকে যে হে মানুষ তোমরা হচ্ছে এই রাস্তার মধ্যে টিকে থাকো এবং এখান থেকে সরে যেও না। এবং আবার আমরা দেখি যে এর মধ্যে আরেকজন ডাকতে থাকে রাস্তার উপর থেকে যে মানুষকে সচেতন করে সতর্ক করে যে কেউ যদি এই দরজাগুলো খুলতে যায় তাহলে বলবে যে তোমরা এই দরজাটা খোলো না কারণ তোমরা যদি এ দরজাটা খোলো তাহলে সরল পথ থেকে তোমরা দূরে সরে যাবে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে এই যে স্ট্রেট পাথ সোজা রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইসলাম দুই দিকের যে ওয়াল দুইটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আল্লাহ সীমা নির্ধারণ করে দেওয়া হালাল হারাম দিয়ে আল্লাহ সুবহানাতায়ালা তোমাদেরকে বলে দিয়েছেন কোন জিনিস তোমরা করতে পারবে এবং কোন জিনিস করতে পারবে না এবং যে দরজাগুলো তোমরা দেখতে পাচ্ছ এই দরজাগুলো হচ্ছে যেগুলো আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন। সো যেই লোক হচ্ছে গেইটে দাঁড়িয়ে মানুষকে সরল পথে টিকে থাকার জন্য বলছে সে হচ্ছে আসলে আল্লাহর বই আল কোরআন এবং যে হচ্ছে উপর থেকে মানুষকে ডাকছে সেটা হচ্ছে মানুষের কলব যে আল্লাহ সুবহানাতায়ালা মানুষকে সেই চেতনা দিয়ে সৃষ্টি করেছেন।

তো এখানে আমরা দেখি যে এই হাদিসটারই হচ্ছে আরেকটা এই হাদিসটার সাথে সম্পর্ক রয়েছে আরেকটা হাদিসে যে হাদিসটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন এবং আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের টিচিং পদ্ধতি কত সুন্দর ছিল। তিনি এই সিরাতুল মুস্তাকিমকে বুঝানোর জন্য একটা সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে মানুষ সেটা যদি একটু কল্পনা করে তাহলে বুঝতে পারবে যে আসলে এখানে কি বুঝানো হয়েছে। আবার আমরা এখানে দেখি যে তিনি বালির মধ্যে ছবি একে পর্যন্ত হয়েছে। সাহাবাদেরকে এই জিনিসটা বুঝিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে এরকম যে তিনি বালির মধ্যে তার আঙ্গুল দিয়ে হাত দিয়ে হচ্ছে একটা সোজা রাস্তা আকলেন এবং বললেন যে এটা হচ্ছে আল্লাহর পথে স্ট্রেট পার্ট সিরাতুল মুস্তাকিম। তারপরে তিনি ডানে বামে অনেকগুলো লাইন আঁকলেন এবং তিনি বললেন যে এগুলো হচ্ছে অন্যান্য রাস্তা এবং এই রাস্তাগুলোর মধ্যে শয়তান বসে আছে এবং মানুষকে এই সরল পথ থেকে ডেভিয়েট করার জন্য চেষ্টা করতে থাকে এবং তারপরেই তিনি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করলেন যে এটাই হচ্ছে স্ট্রেট পাথ এটাকেই তোমরা অনুসরণ করো এবং অন্য রাস্তাগুলোকে অনুসরণ করো না করো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ হাদিসটাকে কে আমরা যদি কিছুটা হচ্ছে আমাদের চিন্তাশক্তি কাজে লাগাই তাহলে দেখব যে এরকমভাবে আল্লাহ সুবহানা তাআলার যে সন্তুষ্টি সে সন্তুষ্টিতে যাওয়ার পথে এরকম একটি স্ট্রেট পাথের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম বলে দিয়েছেন এবং এর চারপাশে ছোট ছোট ছোট রাস্তা চলে গিয়েছে যেগুলো হচ্ছে আমাদেরকে এই স্ট্রেট পাথ থেকে দূরে সরিয়ে নিয়ে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে এবং সেগুলো হচ্ছে আমাদের শিরক হিপোক্রেসি কুফর হারাম কাজ নিজের রিয়া অহংকার এগুলো হচ্ছে আমাদেরকে এই জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে এই সরল পথ থেকে।

আর আমরা যদি এই সরল পথে টিকে থাকতে চাই তাহলে বেসিক্যালি আমাদের ফাউন্ডেশনটাকে মজবুত করতে হবে। আমাদের আকি আকিদা ইসলামিক বিশ্বাসটাকে আমাদের মজবুত করতে হবে। ফিক সম্পর্কে জানতে হবে। আমাদের নিজেদেরকে পিউরিফাই করার জন্য তাজকিয়ার জন্য যে প্রসেস সে প্রসেসের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম যে মেসেজ আমাদেরকে দিয়ে দিয়েছেন সে মেসেজগুলো মানুষের কাছে পৌঁছে দিয়ে আমরা আল্লাহ সুবহানা তাআলা সন্তুষ্টি লাভ করতে পারব। তো এরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাই সাললাম আমাদের সামনে সে সিরাতুল মুস্তাকিমের পথ তুলে ধরেছেন এবং সূরা আনামে আমরা দেখি আল্লাহ সুবহানাতায়ালা এই কথাই বলেছেন। তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো। নিশ্চিত এটি আমার সরল পথ। আল্লাহ সুবহানাতালা এখানে বলছেন না হাজ সিরাতি মুস্তাকিম। সো আল্লাহ সুবহানাতালা নিজেই ঘোষণা করেছেন এটাই হচ্ছে সরল পথ এই পথে চলো এবং অন্যান্য পথে চলো না তাহলে সেসব পথ তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দিবে তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন যাতে তোমরা সংযত হও।

তাহলে এখানেও আমরা দেখি সিরাতুল মুস্তাকিম এর কথা বলা হয়েছে। সিরাতুল মুস্তাকিম শব্দটা আমাদের সাথে এত পরিচিত তার কারণ হচ্ছে প্রতিদিন সূরা ফাতিহাতে আমরা কতবার এই সিরাতুল মুস্তাকিমের কথা বলি। আমরা আল্লাহকে বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও। সেই স্ট্রেট পার্টটাকে দেখাও। আল্লাহ সুবহানাতায়ালা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন প্রতিদিন প্রতিটা নামাজের প্রতিটা রাকাতে হচ্ছে সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহ সুবহানাতায়ালার কাছে এই দোয়া করছি। আল্লাহ সুবহানাতায়ালাকে আমরা হেদায়েতের জন্য দোয়া করছি যে আমাদেরকে সঠিক পথটা দেখাও। আমাদেরকে এই পথে চলতে সাহায্য করো এবং এর মাধ্যমে আমাদের ফাইনাল ডেস্টিনেশন তোমার সন্তুষ্টিতে পৌঁছার তৌফিক দাও এবং এই যে হেদায়েতের পথে টিকে থাকার জন্য আমরা দোয়া করছি সেটা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের মাধ্যমে আল্লাহ সুবহানাতায়ালা যে স্ট্রেইট পাথের কথা আমাদেরকে বলে দিয়েছেন সেই স্ট্রেইট পাথে নিজেদেরকে টিকিয়ে রাখার এই সংগ্রামে প্রতিনিয়ত আল্লাহ সুবহানা তায়ালার কাছে আমরা গাইডেন্স চাচ্ছি। সো স্ট্রেট পাথ এখানে আল্লাহ সুবহানাতায়ালা উল্লেখ করেছেন যে সরল পথের কথা সূরা ফাতিহার মাধ্যমে সেই স্ট্রেট পাথ আল্লাহ সুবহানাতায়ালা যেন আমাদেরকে বলে দিচ্ছেন যে এটাই হচ্ছে আমার বান্দাদের জন্য এবং আমার বান্দারা যা চায় তারা এই কোরআনের মধ্যে সে স্ট্রেট পাথের সন্ধান পাবে।

তো সূরা ফাতিহার পরে আমরা দেখি যে পুরা কোরআনটা হচ্ছে আমাদের জন্য সেই সরল পথের নির্দেশনা দিয়ে আল্লাহ সুবহানা তায়ালা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সো আমরা যখন প্রতিনিয়ত আল্লাহর কাছে এই দোয়া করছি তারপরে আমরা কিভাবে ভুল পথে চলে যেতে পারি। তারপরে কিভাবে আমাদের মাঝে সন্দেহ থাকতে পারি কিভাবে আমরা আখিরাত সম্পর্কে ভুলে যেতে পারি। সো আমাদের এই প্রতিদিনের দোয়া যেন শুধুমাত্র আমাদের মুখের বুলি না হয়। আমরা যেন এটাকে অন্তর দিয়ে উপলব্ধি করতে পারি এবং যখনই আমরা আল্লাহ সুবহানাতায়ালাকে স্ট্রেট পাথে চলার জন্য সিরাতুল মুস্তাকিমের জন্য দোয়া করছি তখন শুধু দাঁড়িয়ে থাকলে হবে না যে আমরা নামাজে দোয়া করে আমরা বসে থাকলাম সেটা যেন না হয় উই হ্যাভ টু স্টার্ট ওয়াকিং তার মানে হচ্ছে আমাদেরকে সেই পথের মধ্যে চলা শুরু করতে হবে এবং যখন আমরা সে চলা শুরু করব তখন আল্লাহ সুবহানাতায়ালা আমাদেরকে সেই পথে গাইড করবেন এবং কোরআনের মধ্যে আমরা দেখি যে আল্লাহ সুবহানা তায়ালা বলছেন যে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল তারা জানবে যে এটাই সত্য তোমার রবের পক্ষ থেকে সুতরাং এটাকেই তোমরা বিশ্বাস করো এবং অন্তর দিয়ে বিনীত হও আত্মসমর্পণ করো এবং আল্লাহ সুবহানাতায়ালাই হচ্ছে যারা বিশ্বাস করে তাদেরকে এই সিরাতুল মুস্তাকিমের পথে গাইড করেন। তাহলে এই যে দোয়া আমরা করছি এইযে সিরাতুল মুস্তাকিমের কথা বলা হয়েছে সেই পথে চলার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা যখন এক পেয়ে এগিয়ে যাব আল্লাহ সুবহানাতায়ালা তখন আমাদেরকে আরো বেশি সামনের দিকে নিয়ে যাবেন।

এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাতায়ালা বলছেন আলা সিরাতি মুস্তাকিম। সুবহানাল্লাহ। এই আলা হচ্ছে একটা বিউটিফুল শব্দ। এখানে যেটার অর্থ হচ্ছে আলা শব্দের অর্থ হচ্ছে আপন। উপরে কোন কিছুর অন টপ অফ সামথিং বুঝানোর জন্য আলা শব্দটা বলা হয়ে থাকে। তো আমরা যখন আলা সিরাতে মুস্তাকিম বলছি তখন আমরা যদি একটু চিন্তা করি তাহলে বুঝা যায় যে আমাদের যে চিত্রটা যে ছবিটা আমাদের সামনে চলে আসে যে রাস্তার উপরে কেউ হচ্ছে দাঁড়িয়ে আছে বা রাস্তার উপর থেকে দেখতে পাচ্ছে সে সিরাতুল মুস্তাকিমের থেকে পথে স্কলারগ্রণ বলেছেন যে এটা হচ্ছে একটা আমরা যদি একটা ট্রেনের কথা চিন্তা করি ট্রেনের উপরে যখন আমরা উঠে যাই তখন চারদিক আমরা দেখতে পাই স্পষ্ট দেখতে পাই কোন রাস্তায় আমরা চলছি এবং যখন আমরা আমাদের ট্র্যাকে থাকবো তখন আমাদের আর চিন্তা করতে হবে না আমরা সে সরল রাস্তায় উঠে গেলাম সে ট্রেন আমাদেরকে আমাদের গন্তব্যে নিয়ে যাবে সো আমরা যখন আস্থার সাথে আল্লাহর উপরে বিশ্বাস করে এ পথে টিকে থাকার জন্য চেষ্টা করব আল্লাহ সুবহানাতায়ালা আমাদের এই রাইটটাকে স্মুথ ইজি করে দিবেন এবং এই ট্রেনটা পাওয়ার জন্য এর আগে আমাদেরকে কি করতে হয়েছে টিকেট কাটতে হয়েছে ট্রেনকে যথাসময়ে ধরতে হয়েছে এবং ট্রেনে যথাসময় উপস্থিত হয়ে ট্রেনে উঠে বসতে হয়েছে। যখন আমরা উঠে গেলাম তখন তারপর কিন্তু আমাদেরকে আর কিছু করতে হচ্ছে না। স এই যে আল্লাহ সুবহানাতায়ালা বলছেন আলা সিরাতি মুস্তাকিম তোমরা বিশ্বাস করো আস্থা রাখো এবং সে অনুযায়ী আল্লাহ সুবহানা তাআলার পথে তোমরা যখন পুরো এফর্টটা দেবে আল্লাহ সুবহানাতায়ালা তোমাদেরকে বাকি রাস্তা নিয়ে যাবেন।

এখানে আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সিরাতিন মুস্তাকিম। আমরা দেখি যে দুইটাই হচ্ছে এখানে তানমিন ব্যবহার করা হয়েছে। স যখন এটা তানমিন ব্যবহার করা হয় তখন এটাকে কমন ফর্ম বলা হয় জেনারেল। আর যখন আল শব্দটা বলা হয়ে থাকে যেমন সূরা ফাতিহাতে আমরা দেখি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল শব্দটা হচ্ছে নির্দিষ্ট বুঝানোর জন্য। এখানে কেন আল্লাহ সুবহানাতায়ালা এই সিরাতিন মুস্তাকিমিন বলেছেন? কেন এটা কমন ফর্মে রেখেছেন? জেনারেল ফর্মে রেখেছেন? তখন আসলে যখন এটাকে জেনারেল ফার্মে রাখা হয় আমরা জেনারেল বলতেই বুঝি এটা হচ্ছে মোর ডাইভার্সিটি আছে এটার মধ্যে এটা কোন জায়গায় হচ্ছে এটাকে সংকুচিত করে বা নির্দিষ্ট করে রাখা হচ্ছে না এটা মাল্টিলেয়ারড মিনিং রয়েছে এখানে যেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কে বলা হচ্ছে যে তাকে হচ্ছে রাসূল যে সরল পথের দিকে ডাকা হচ্ছে কোরআন হচ্ছে সেই সরল র পথটা দেখিয়ে দিচ্ছে আল্লাহ সুবহানা তায়ালা মানুষকে সরল পথের দিকে ডাকছেন। সো যখন আমরা আল্লাহ সুবহানা তাআলার উপর বিশ্বাস করছি এটা সরল পথের একটা অংশ হয়ে যাচ্ছে। এবং কোরআনকে যখন আমরা বিশ্বাস করছি কোরআন অনুসরণ করছি সেটা আমাদের সরল পথের অংশ হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে বিশ্বাস করে তার সুন্নাহ যখন ফলো করছি সেটা আমাদের জন্য সিরাতে মুস্তাকিম হয়ে যাচ্ছে। অর্থাৎ সিরাতে মুস্তাকিমটা হচ্ছে অনেকভাবে আমরা এটাকে অর্জন করতে পারি কিন্তু রাস্তা একটাই এবং সেই রাস্তায় উঠার জন্য প্রত্যেকটা মিনস প্রত্যেকটা উপায় আমাদেরকে কাজে লাগাতে হবে। আল্লাহ সুবহানাতায়ালা এখানে বলে দিচ্ছেন যে তোমাকে পাঠানো হয়েছে সিরাতাল মুস্তাকিম এর উপরে। সো যেই তোমাকে ফলো করবে সেই হচ্ছে এই স্ট্রেট পাথে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারবে।