Transcription
টেসলা একটা নাম, একটা ব্র্যান্ড। কিন্তু এর পেছনের গল্পটা হলো সংগ্রাম, অসম্ভব সাহস আর নিজের ভিশনে অবিচল বিশ্বাসের এক যাত্রা।
আজ আমরা যাকে ইলেকট্রিক গাড়ির রাজা বলি, সেই টেসলা একসময় ছিল দেউলিয়া হওয়ার পথে। বিনিয়োগকারীরা ফিরিয়ে দিচ্ছে, প্রোডাকশন লাইন বারবার ব্যর্থ হচ্ছে। আর বাইরে থেকে সবাই বলছে, এটা কখনো সম্ভব না।
কিন্তু অন্যদিকে, টেসলার টিম তারা দিন রাত কারখানায় ঘুমিয়েছে। যন্ত্রপাতি ভেঙে গেলে নিজেরাই মেরামত করেছে। হাতে টাকা নেই, তবুও গাড়ি বানিয়ে দেখিয়েছে। একটা দুর্ঘটনা, একটা আগুন, একের পর এক ব্যর্থতা তাদের থামাতে পারেনি একদমই।
সবার চোখে যখন অসম্ভব, তখন তারা বিশ্বাস করেছে ভবিষ্যতেই ইলেকট্রিক। মডেল এস এর সফলতা সহজে আসেনি। গিগা ফ্যাক্টরি দাঁড় করাতে হাজার বাধা এসেছে। প্রোডাকশন হেল নামের এক ভয়ঙ্কর সময়ও পার করতে হয়েছে।
যেখানে পুরো টিম বুঝে গিয়েছিল, এটা শুধু কাজ নয়। এটা এক যুদ্ধ। আর এখানেই টেসলা আমাদেরকে শিখিয়েছে, যদি কোন কাজকে যুদ্ধের মত গুরুত্ব দেয়া হয়, তাহলে কোন কাজই অসম্ভব নয়।