Transcription
কেউ একজন অসাধারণ একটি কথা বলেছিলেন। সেটা হলো আপনি নিজের ভালো দিকগুলো বয়ে নিয়ে চলুন। খারাপ দিকগুলো খুঁজে বের করার জন্য তো অনেক লোক আছে।
যদি পা বাড়াতে হয় তাহলে সামনে বাড়িয়ে চলুন। পিছনে টেনে ধরার জন্য তো অনেক লোক আছে।
স্বপ্ন দেখতে চাইলে বড় বড় স্বপ্ন দেখুন। কারণ নিচে নামানোর জন্য তো অনেক লোকজন আছে।
আপনার ভেতরের আগুনটা জ্বালিয়ে দিন। পুড়িয়ে দেবার জন্য তো অনেক লোকজন আছে।
ভালোবাসতে হলে নিজেকে ভালোবাসুন। ঘৃণা করার জন্য অনেক লোকজন আছে।
আপনি শুধু নিজের পরিচয়টা গড়ে তুলুন। ভিড়ের সঙ্গে হাঁটার জন্য তো অনেক লোকজন আছে।
আপনি এমন কিছু করে দেখান যাতে তারা আপনার জন্য তালি বাজাতে বাধ্য হয়।