Transcription
একজন সুস্থ মানুষের চোখে থাকে প্রায় ছ থেকে সাত মিলিয়ন কোন সেল, যেগুলো মূলত রং শনাক্ত করার জন্য কাজ করে।
এই সেলগুলো তিন প্রকারের হয়। লাল, সবুজ ও নীল আলোর প্রতি সংবেদনশীল। এই তিনটি রঙের অসংখ্য মিশ্রণে আমাদের চোখ তৈরি করতে পারে প্রায় 10 লক্ষ ভিন্ন ভিন্ন রঙের উপলব্ধি।
আরো আশ্চর্যজনক বিষয় হলো, মানুষের মস্তিষ্ক এই রংগুলোকে শুধু আলাদা আলাদা করে না, বরং একে অপরের সঙ্গে তুলনা ও সমন্বয় করেও বুঝে ফেলে কোনটা উজ্জ্বল, কোনটা ফিকে আর কোনটা একেবারে অনন্য।
তবে সবার চোখ একরকম নয়। কেউ কেউ জন্মগতভাবে কিছু রং চিনতে পারে না, আবার কিছু মানুষের চোখে এমন বাড়তি রিসেপ্টরও থাকে যা তারা সাধারণ মানুষের চেয়েও বেশি রং দেখতে সক্ষম হয়, যাদেরকে বলা হয় টেট্রাক্োমেট।
ইনফরমেশনটি ভালো লাগলে মতামত কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।